News71.com
 Bangladesh
 08 Jun 16, 01:26 PM
 594           
 0
 08 Jun 16, 01:26 PM

ক্যান্সারে আক্রান্ত ছাত্রলীগ নেতা সুমনকে বাঁচাতে এগিয়ে আসার আহবান

ক্যান্সারে আক্রান্ত ছাত্রলীগ নেতা সুমনকে বাঁচাতে এগিয়ে আসার আহবান

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সুমন মরণব্যাধি অ্যাকিউট মাইক্লোব্লাস্টিক লিউকোমিয়ায় (ব্লাড ক্যান্সার) আক্রান্ত হয়ে কলকাতার টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য প্রায় ষাট লাখ টাকা প্রয়োজন। গত ২৩ এপ্রিল ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার শরীরে এ মরণব্যাধির উপস্থিতি ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসার জন্য ইতোমধ্যে প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়েছে।তার বাবা মো. লকিয়াতুল্লাহর স্বল্প আয় দিয়ে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না।

তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন। বিকাশ অ্যাকাউন্ট নম্বর- ০১৯২৪৯১১৪৯০ অথবা সুমনের ছোট ভাই রাসেল আহমেদের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর- ১৩৭.১০১.৭৪৭৭৮, সাভার ব্রাঞ্চ, ঢাকা এর মাধ্যমে তাকে সাহায্য পাঠানো যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন