
নিউজ ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার পাচরখী গ্রামে বসতবাড়ির ছাদ থেকে পড়ে হায়দার আলী নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। হায়দার আলী ওই গ্রামের হাশেম আলীর ছেলে। তিনি তালা মহিলা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, হায়দার আলীর দোতলা বাড়ির ছাদে একটি নারকেল গাছ ভেঙে পড়ে। সকালে ছাদে উঠে গাছ কাটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।