
নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কাওছার (২৫) নামে এক জেএমবি সদস্য নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, পাঁচটি হাতবোমা, দুটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। বিষয়টি জানিয়েছেন জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান।
তিনি আরও জানান, নিহত কাওছার গত বছরের বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড এলাকার মসজিদ-ই-আল মোস্তফা নামে একটি শিয়া মসজিদে মুসুল্লিদের ওপর সরাসরি গুলি হামলায় জড়িত। প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ নভেম্বর ওই শিয়া মসজিদে ঢুকে মুসুল্লিদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে একজন নিহত ও চারজন আহত হন।