News71.com
 Bangladesh
 08 Jun 16, 01:34 PM
 533           
 0
 08 Jun 16, 01:34 PM

রংপুরে নাশকতার মামলায় ৫৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

রংপুরে নাশকতার মামলায় ৫৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

নিউজ ডেস্ক: রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের মামলাসহ বিভিন্ন মামলার ৫৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি জানিয়েছেন রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বি-সার্কেল মো.সাইফুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতা, চুরি-ডাকাতি,সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তবে এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আজ সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন