
নিউজ ডেস্ক: ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ বুধবার দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এবারের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বাজেট প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাসহ চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপিপন্থি অর্থনীতিবিদরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।