News71.com
 Bangladesh
 08 Jun 16, 01:42 PM
 541           
 0
 08 Jun 16, 01:42 PM

টাঙ্গাইলে আবু সাঈদ নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষককে কুপিয়ে হত্যা ।।

টাঙ্গাইলে আবু সাঈদ নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষককে কুপিয়ে হত্যা ।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে আবু সাঈদ ওরফে নুরু নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিক্ষক বেলতৈল গ্রামের রহম আলী সরকারের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন ।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২ ছেলে ও স্ত্রী বাড়িতে না থাকায় গতকাল রাতে নুরু মাস্টার বাড়িতে একাই ছিলেন। দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরে ঢুকে তার মাথায় ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সকালে নিহতের স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ এবং টিনের বেড়া কাটা দেখতে পায়। পরে ঘরে ভেতরে প্রবেশ করে স্বামী নুরু মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ।

নিহত নুরু মাস্টারের ভাতিজা শাজাহান মিয়া জানান, তার আরেক চাচা মোয়াজ্জেম হোসেনকে ১৫ বছর আগে দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি। মির্জাপুর থানার ওসি (তদন্ত) তুহিন খান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে খুনিদের আইনের আওতায় আনা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন