
জাবি প্রতিনিধি: গেল বছরের ৩ ডিসেম্বর থেকে ‘তথ্য-যুক্তি-প্রযুক্তি’ স্লোগানে তথ্য-প্রযুক্তি নিয়ে প্রথমবারের মতো একটি বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। তথ্য ও প্রযুক্তি বিভাগের আয়োজনে ছয় মাস ধরে চলা এই বিতর্ক উৎসবে পাঁচ হাজারেরও বেশি বিতার্তিক ও ১৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয় । বাছাই শেষে ১৬টি আঞ্চলিক পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানারআপ ৩২টি দল জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করে । এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির তিন প্রতিনিধি আদিব, মাহবুব ও এহসান ।
গত ৪ জুন বিকেল ৪টা ৩০ মিনিটে একটি বেসরকারি চ্যানেলে ওই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সরাসরি সম্প্রচারিত হয় । বিতর্কের এক পর্যায়ে সরকারি দল হঠাৎ যুক্তি দেয় —ডিজিটাল বাংলাদেশই সোনার বাংলাদেশ। জাবির তিন তরুণ বিতার্কিক সরকারি দলের মন্তব্যের বিরোধিতা করে যুক্তি দিতে থাকেন । তাঁদের প্রাণবন্ত যুক্তিতে ক্যাম্পাসের বন্ধুরা তখন খুব উত্তেজিত। টেলিভিশন সেটের সামনে বসে তাঁদের স্ক্রিনশট নিয়ে সেটি ফেসবুকে ছড়িয়ে দিতে লাগলেন। অবশেষে তর্কের যুদ্ধে জয়ী হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।
এটিই এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় বিতর্ক প্রতিযোগিতা।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাবির তিন বন্ধুর এই দল। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন মাহবুব। তবে এটিই তাঁদের প্রথম সাফল্য নয়।’
নানা প্রতিযোগিতায় সাফল্যের রহস্য জানাতে গিয়ে তিনি বলেন, ‘যেহেতু স্কুল-কলেজ থেকে বিতর্ক করি, আর ক্যাম্পাসে তো আমরা একটি দল,তাই বোঝাপড়াও একটু বেশি ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেও তাঁদের বিতর্ক চর্চা থামেনি। মাহবুব বললেন, ‘আমাদের এই দল আগে জাতীয় ও আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ১০ বার চ্যাম্পিয়ন ও ছয়বার রানারআপ হয়েছে।
এহসান ও মাহবুব অর্থনীতিতে পড়েন আর আদিব নৃবিজ্ঞানে। তাঁদের স্বপ্নের কথা জানালেন আদিব,‘আরো অনেক প্রতিযোগিতায় সাফল্য পেতে চাই আমরা এবং একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনতে চাই।’