
নিউজ ডেস্ক: ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২১৫ পিস ইয়াবা, এক কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ১৫ পিস ইনজেকশন, ২৪ বোতল ফেনসিডিল ও ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আজ বুধবার সকালে ডিএমপি মিডিয়ার উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত লালবাগ, মতিঝিল, রমনা, মিরপুর, ওয়ারী, তেজগাঁও এবং গুলশান বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।