News71.com
 Bangladesh
 08 Jun 16, 07:28 PM
 505           
 0
 08 Jun 16, 07:28 PM

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে ।।

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে ।।

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বুলগেরিয়ার সোফিয়ায় গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ফোরামে বাংলাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে। সেসব পদক্ষেপ প্রশংসিত হয়েছে ফোরামে। আজ বুধবার দুপুরে সৌদি আরব, জাপান ও বুলগেরিয়া সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ উপস্থিত রয়েছেন। এতে বুলগেরিয়া সফর নিয়ে বক্তৃতার আগেই প্রধানমন্ত্রী বলেন, এই বুলগেরিয়া ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো।

সেই বুলগেরিয়ায় গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। শেখ হাসিনা বলেন, ফোরামে নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে বাংলাদেশের নানা পদক্ষেপের যেমন প্রশংসা করেছেন বিশ্বনেতারা। তেমনি ভূয়সী প্রশংসা করেছেন বুলগেরিয়ার প্রেসিডেন্ট। শেখ হাসিনা বুলগেরিয়ার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে বলেন, এসব বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও বুলগেরিয়ার সম্পর্কের উন্নয়ন হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন