News71.com
 Bangladesh
 08 Jun 16, 07:45 PM
 565           
 0
 08 Jun 16, 07:45 PM

বাংলাদেশী ৯ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ।। ১১ ভারতীয় জেলেকে ধরেছে বিজিবি...

বাংলাদেশী ৯ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ।।  ১১ ভারতীয় জেলেকে ধরেছে বিজিবি...

নিউজ ডেস্ক: রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে মাছ ধরা দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ সদস্যরা। অন্যদিকে বাংলাদেশি সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ১১ জেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চারঘাট পৌরসভার মিয়াপুর গ্রামের দুদু মিয়া, মান্না, ফারুক, মিজান, মিটুল, শহিদুল, টুটুল, লিটন ও মাসুদসহ বেশ কয়েকজন জেলে প্রতিদিনের মতো বুধবার সকালে যায় পদ্মা নদীতে মাছ ধরতে। দুটি ইঞ্জিনচালিত নৌকাযোগে মাছ ধরার এক পর্যায়ে ভুলক্রমে তারা ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা ধাওয়া দিয়ে দুটি নৌকাসহ বাংলাদেশি ৯ জেলেকে আটক করে।

এ বিষয়ে ভারতীয় বিএসএফ সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তারা আটক বাংলাদেশিদের ছেড়ে দিলে ভারতীয়দের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ১ নং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ। করে। এ সংবাদ বিজিবি সদস্যরা জানতে পেরে বাংলাদেশি সীমানায় অনুপ্রবেশকারী ভারতীয় ১১ জেলেকে আটক করে বিজিবি। আটক-পাল্টা আটকের ঘটনায় পদ্মায় মাছ ধরা জেলেদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন