News71.com
 Bangladesh
 08 Jun 16, 08:18 PM
 527           
 0
 08 Jun 16, 08:18 PM

সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষা জরুরি....

সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষা জরুরি....

নিউজ ডেস্কঃ বর্তমান সময়ে সাংবাদিকতার পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধিতে এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশ সহায়ক ভূমিকা পালন করছে। তাই এ পেশায় আসার আগে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা জরুরি। বর্তমানে যারা সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে এ পেশায় আসছেন, জানার ক্ষেত্রে তাঁরা অন্যদের চেয়ে এগিয়ে থাকছেন।

আজ বুধবার রাজধানীর কলাবাগানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজয় ক্যাম্পাসে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সাংবাদিকতায় পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে তাঁদের দক্ষতা ও নৈপুণ্যের স্বাক্ষর রাখবে। সমাজ বাস্তবতায় সাংবাদিকতার নীতিনৈতিকতা ও বস্তুনিষ্ঠতা অক্ষুণ্ন রাখার কায়দাকানুন শিখে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে তার প্রয়োগ ঘটাবে। তিনি রাস্তা ও রেললাইন পারাপারের সময় মুঠোফোনে কথা না বলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিভাগের পরামর্শক (অ্যাডভাইজর) রোবায়েত ফেরদৌস বলেন, সময়কে যথাযথ মূল্য দিয়ে চার বছরের পড়াশোনা শেষ করতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ ওয়াই এম ইকরাম-উদ-দৌলাহ, বিভাগের শিক্ষক, অতিথি শিক্ষকসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন