News71.com
 Bangladesh
 08 Jun 16, 08:19 PM
 481           
 0
 08 Jun 16, 08:19 PM

কর্মীকে মারধর করার প্রতিবাদে রাবি ছাত্রজোটের বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

কর্মীকে মারধর করার প্রতিবাদে রাবি ছাত্রজোটের বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

উজ্জ্বল হোসেন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিপ্লবী ছাত্রমৈত্রীর কর্মীকে মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাবি শাখা প্রগতিশীল ছাত্রজোট । বুধবার দুপুর ১টায় ছাত্র মৈত্রীর টেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

এর পূর্বে বেলা সাড়ে ১১টায় এ ঘঠনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জোটের নেতাকর্মীরা । মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় ।

গত মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলের কক্ষ পরিবর্তনকে কেন্দ্র করে বিপ্লবী ছাত্রমৈত্রীর দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ এবং দুই কর্মী মনির ও মিলনকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা ।

এ ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার এবং হলগুলোতে ছাত্রলীগের দখলদারিত্ব ও সিট বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে ।

সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস, ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য লিটন দাস প্রমুখ ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে ছাত্রজোটের নেতাকর্মীরা যোগাযোগ করতে চাইলে তিনি সাড়া দেননি বলে অভিযোগ করেন দিলীপ রায় ।

রাবি প্রক্টর মজিবুল হক আজাদ খান বলেন, ‘ তারা আমার সাথে কেউ যোগাযোগ করেনি । তিনি আরও বলেন এই ঘটনায় আমার তো কিছু করার কথা না । এখানে হল প্রশাসনা আছে তারা ব্যবস্থা নিবে । তবে শহীদ হাবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন