
নিউজ ডেস্ক: ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালাল ব্যবসায়ীরা। আজ বুধবার শহরের তাকিয়া রোড এলাকায় অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা। এ সময় তাকিয়া রোডের কয়েকটি ভোজ্য তৈল দোকানে অভিযান চালাতে গেলে আদালত সকল দোকানের সার্টার বন্ধ দেখতে পান।
স্থানীরা জানান, সকাল থেকে সব দোকান খোলা থাকলেও হঠাৎ করে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে সবাই দোকান বন্ধ করে পালিয়ে যান। আদালত চলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আবার দোকানগুলো খোলা হয় বলেও জানান তারা।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত নকল তেলের ১৬ লিটারের ৩০টি টিন একটি ভ্যান থেকে জব্দ করেন। অভিযানকালে সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাক ও সারওয়ার সালাম উপস্থিত ছিলেন।