News71.com
 Bangladesh
 08 Jun 16, 11:46 PM
 569           
 0
 08 Jun 16, 11:46 PM

আমি হেড অব দ্যা গভর্নমেন্ট,আমার কাছে তথ্য থাকে-অমূলক কথা বলি না : প্রধানমন্ত্রী

আমি হেড অব দ্যা গভর্নমেন্ট,আমার কাছে তথ্য থাকে-অমূলক কথা বলি না : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: গেল মে মাসে বুলগেরিয়া ও জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সবশেষ সৌদি আরবে রাষ্ট্রীয় সফর শেষ করে মঙ্গলবার রাতেই ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী। প্রথমে বুলগেরিয়া, মাঝে জাপান এবং সবশেষ সৌদি সরকারের আমন্ত্রণ রক্ষা করে সরকারের গুরুত্বপূর্ণ অর্জনগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে বুধবার দুপুর দেড়টায় গণভবনে সংবাদ সম্মেলনে হাজির হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এ সংবাদ সম্মেলনে সফরগুলোতে বিভিন্ন বৈঠকে প্রাধান্য পাওয়া বিষয়গুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের সাম্প্রতিক বিষয় নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রকাশ্যে আগে মানুষ হত্যা করতে যেয়ে তারা দেখল, জনগণের রুদ্ররোষের শিকার হন। এখন তারা কৌশল পরিবর্তন করে গুপ্তহত্যা শুরু করেছে। এমন এমন মানুষকে হত্যা করা হচ্ছে, যাতে বিশ্বব্যাপী একটা তোলপাড় শুরু হয়, ভয়ভীতি সৃষ্টি হয়।’

প্রধানমন্ত্রী এসময় আরো বলেন- গুপ্ত হত্যার প্রতিটি ঘটনার সূত্র একই জায়গায়। শেখ হাসিনা বলেন, ‘আমরা যখন কথা বলি, মনে রাখবেন অমূলক কথা বলি না। একটি কথা ভুলে গেলে চলবে না, আমি হেড অব দ্য গভর্নমেন্ট। আমার কাছে নিশ্চয় সব তথ্য আছে। হয়তো তদন্তের স্বার্থে সব কথা প্রচার করা যাবে না, প্রকাশ করা যাবে না। কিন্তু সূত্রটা জানা যায়। আর সেই সূত্র ধরেই আমরা কথা বলি। যারা আড়াল করার কথা বলেন, তাঁরা প্রকৃত জঙ্গিদের রক্ষা করতে চান। জঙ্গিবাদকে উৎসাহিত করতে চান।’

এসময়, ইউপি নির্বাচনে প্রাণহানি নিয়ে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, প্রতীক বরাদ্দে বেশি জীবন ঝরেছে কথাটি ঠিক নয় এছাড়াও, কোনোমতেই দেশে জঙ্গিবাদ ঠাঁই পাবে না উল্লেখ করে শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে বলেন- র‌্যাংকিং বা পুরষ্কার আমাকে কখনো টানেনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন