News71.com
 Bangladesh
 08 Jun 16, 11:52 PM
 520           
 0
 08 Jun 16, 11:52 PM

মাদারীপুরে ডিবির সাব-ইন্সেপেক্টরের বাসায় চুরি

মাদারীপুরে ডিবির সাব-ইন্সেপেক্টরের বাসায় চুরি

নিউজ ডেস্ক: মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় ঢাকায় কর্মরত ডিবির সাব-ইন্সেপেক্টর মো. সিদ্দিকুর রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোর তার ঘর থেকে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকারসহ নগদ ১ লাখ টাকা নিয়ে যায়। আজ বুধবার দুপুরে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় ঢাকায় কর্মরত ডিবির সাব-ইন্সেপেক্টর সিদ্দিকুর রহমানের স্ত্রী সেলিনা বেগম হঠাৎ অসুস্থ হলে ডাক্তার দেখানোর জন্য আজ বুধবার দুপুর ১২টার দিকে ঘরে তালা দিয়ে হাসপাতালে যায়।

এ সময় চোরের দল সিদ্দিকুর রহমানের দোতলা ঘরের গ্রীল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে আলমারী ভেঙ্গে স্ত্রী, তিন মেয়ে, এক ভাগ্নির প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ছাড়াও চোররা দুই ভাড়াটিয়ার ঘর থেকে প্রায় ৫ ভড়ি করে ১০ ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায়।

ঘটনা তদন্তে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ডিবির সাব-ইন্সেপেক্টরের বাসায় চুরি হওয়ার ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ বলেন, ঘটনার কথা জেনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন