News71.com
 Bangladesh
 09 Jun 16, 12:23 AM
 616           
 0
 09 Jun 16, 12:23 AM

যশোরে পুলিশের সামনে দরপত্র বোঝাই বাক্স ছিনতাই.....

যশোরে পুলিশের সামনে দরপত্র বোঝাই বাক্স ছিনতাই.....

নিউজ ডেস্ক: যশোরে পুলিশের সামনে তিন কোটি টাকার কাজের দরপত্র জমা পড়া বাক্স ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুরে গণপূর্ত বিভাগের যশোর অফিসের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করে দপ্তরটির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, চলমান দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হবে।

গণপূর্ত বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলীর অফিস সূত্রে জানা গেছে, দেশের ১৫টি জেলা শিল্পকলা একাডেমী নবায়ন, সংস্কার মেরামত কাজ শীর্ষক প্রকল্পের আওতায় যশোরে চারটি গ্রুপের কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে যশোর শিল্পকলা একাডেমীর মূল ভবন ও আনুষঙ্গিক অবকাঠামো সিভিল ও স্যানিটারি মেরামত, অভ্যন্তরীণ বৈদ্যুতিক লাইট মেরামতসহ সাউন্ড সিস্টেম সরবারহ ও স্থাপন, ২০ কেভি জেনারেটর স্থাপন এবং ৩০০ কেভি সাব স্টেশনসহ ডাকট টাইপ এয়ারকুলার স্থাপন কাজ। এজন্য ১৯ মে দরপত্র আহ্বান করে ৮ জুন জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়।


কিন্তু গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলীর অফিসের বাক্সটি ছিনতাই করা হয়। সেখানে যশোর কোতোয়ালি থানার এসআই মাহফুজসহ ৪/৫ জন পুলিশ দায়িত্বে ছিলেন। এ প্রসঙ্গে এসআই মাহফুজ বলেন, ‘আমরা গেটে দায়িত্ব পালন করছিলাম। ঠিকাদাররা দরপত্র ফেলতে এসে জমা পড়াগুলো নিয়ে গেছে।’ তবে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, ‘বক্সটি তালা দেওয়া ছিল। এটি খুলে জমা পড়া দরপত্র নেওয়ার সুযোগ নেই।’

কিন্তু এদিন পুলিশের সামনে থেকেই জমা পড়া দরপত্রসহ বাক্স ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অফিসের কর্মকর্তারা জানান, ১৬টি দরপত্র বিক্রি হয়েছিল। সূত্র আরো জানায়, গণপূর্ত অফিস ছাড়াও, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের দপ্তরের সামনে দরপত্র জমা দেওয়ার জন্য বাক্স রাখা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন