
নিউজ ডেস্কঃ ক্ষমতাসীন দল আওয়ামিলীগের ২০তম সম্মেলন উপলক্ষে আগামীকাল গঠনতন্ত্র উপ-কমিটির সভা আহ্বান করা হয়েছে। এ দিন দুপুর দেড়টায় রাজধানীর ধানমন্ডিস্থ দলীয় সভাপতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে ।
সভায় সভাপতিত্ব করবেন গঠনতন্ত্র উপ-পরিষদের আহ্বায়ক আওয়ামিলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক। গঠনতন্ত্র উপ-পরিষদের সদস্য সচিব আওয়ামিলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ।