News71.com
 Bangladesh
 09 Jun 16, 12:29 AM
 511           
 0
 09 Jun 16, 12:29 AM

সাভারে হকার্স লীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম ।।

সাভারে হকার্স লীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম ।।

নিউজ ডেস্কঃ পূর্ব শত্রুতার জের ধরে সাভারে কবির হোসেন নামের হকার্স লীগের সাবেক এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যার পরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড চৌরুঙ্গী মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে। আহত হকার্স লীগ নেতাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

সাভার পৌর এলাকার হকার্স লীগের নেতাদের সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে রাতে সাভার বাসস্ট্যান্ড চৌরুঙ্গী মার্কেটের সামনে সাভার পৌর হকার্স লীগের সাবেক সভাপতি কবির হোসেনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ সময় তারা ওই এলাকায় ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে সবার মাঝে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা কবির হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানিয়েছেন , হকার্স লীগের নেতাকে কুপিয়ে আহত করার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন