News71.com
 Bangladesh
 09 Jun 16, 12:47 AM
 535           
 0
 09 Jun 16, 12:47 AM

সারাদেশের সকল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খ্রিষ্টান এসোসিয়েশনের মানব বন্ধন

সারাদেশের সকল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খ্রিষ্টান এসোসিয়েশনের মানব বন্ধন

নিউজ ডেস্ক: খ্রিষ্টান এসোসিয়েশনের মানব বন্ধন কর্মসূচিতে বক্তারা নাটোর জেলার বনপাড়ায় নিরিহ ব্যবসায়ী সুনীল গমেজসহ সাম্প্রতিক সকল নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত জঙ্গিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন আয়োজিত নাটোরের বনপাড়ায় জঙ্গি গোষ্ঠী দ্বারা নিহত নিরপরাধ ও নিরিহ ব্যবসায়ী সুনীল গমেজেসহ সকল নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এক মানব বন্ধন কর্মসূচিতে এ কথা বলা হয়।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালূকদার এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, খ্রিষ্টান এসোসিয়শনের মহাসচিব নির্মল রোজারিও ও কাওরান বাজার আম্বরশাহ জামে মসজিদের খতিব মাজাহারুল ইসলাম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন