News71.com
 Bangladesh
 09 Jun 16, 02:00 AM
 524           
 0
 09 Jun 16, 02:00 AM

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করে ফেরত দিল আটক জেলেদের ।।

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করে ফেরত দিল আটক জেলেদের ।।

নিউজ ডেস্কঃ রাজশাহীর চারঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের নদীতে পাল্টাপাল্টি জেলেদের আটকের পর রাতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারপর আটক ভারতীয় জেলেদের ফেরত দিয়েছে বিজিবি। বিএসএফ সদস্যরাও এ সময় বাংলাদেশি জেলেদের ফেরত দেয়। বিজিবি ১ ব্যাটালিয়নের চারঘাট কোম্পানী কমান্ডার সুবেদার মো. আলী এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, আজ রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশের চকপাড়া ও ভারতের কাগমারী সীমান্তের মধ্যবর্তী স্থানে বালুচরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। এরপর ২ দেশের সীমান্তরক্ষী বাহিনী একে অপরের দেশের জেলেদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে রাত ৯টার দিকে ২ দেশের জেলেদের বিনিময় ঘটে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির চারঘাটের কোম্পানী কমান্ডার মো. আলী নেতৃত্ব দেন। এ সময় চারঘাটের আলাইপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার সুবেদার গোলাম মোস্তফাসহ কয়েকজন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৮৩ বিএসএফ’র কাগমারী ক্যাম্পের এসি সঞ্জয় কুমার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন