News71.com
 Bangladesh
 09 Jun 16, 11:06 AM
 508           
 0
 09 Jun 16, 11:06 AM

সাভারে প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ড।।

সাভারে প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ড।।

নিউজ ডেস্কঃ ঢাকার অদূরে সাভারের কর্ণপাড়ায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। আজ ভোর র‍াত ৩টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা পর ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানায়, নাইট শিফটে কারখানায় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে পৌনে ৪টা্র দিকে বিদ্যু‍ৎ লাইনের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো টিনসেড কারখানায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সাভার থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন