
নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দিনগত রাত ২টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক।
তিনি জানান, একদল দুর্বৃত্ত গভীর রাতে নাশকতার উদ্দেশে উপজেলার মালঞ্চা এলাকায় সংঘবদ্ধ হচ্ছিল। খবর ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। এ সময় ডিবি পুলিশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়লে পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি বলে ওসি জানান।