News71.com
 Bangladesh
 09 Jun 16, 11:29 AM
 537           
 0
 09 Jun 16, 11:29 AM

আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় শ্রমিকের ঝুলন্ত লাশ....

আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় শ্রমিকের ঝুলন্ত লাশ....

নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতর থেকে মমিনুল ইসলাম (২৮) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকার সোনিয়া সোয়েটার কারখানার ১১তলা ভবনের পঞ্চম তলার ফ্লোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শ্রমিকের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত শ্রমিক মমিনুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার গিরাই পশিচম পাড়া গ্রামের সবুর হোসেনের ছেলে। শ্রমিকরা জানায়, গতকাল সোনিয়া সোয়েটার কারখানায় কাজ শেষ করে সব শ্রমিকরা বাড়ি ফিরে যায়। পরে আজ বৃহস্পতিবার সকালে কারখানা চালু হলে শ্রমিকরা ফ্লোরে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই শ্রমিকের লাশ দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান, কিভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শ্রমিকদের দাবি কারখানা ছুটির পরে নিরাপত্তাকর্মীরা কেউ ভেতরে আছে কি না তা চেক করেননি। এ ঘটনায় ওই কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন