
নিউজ ডেস্ক: ঈদকে সামনে রেখে বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। তবে এখনো জমে উঠেনি ঈদের বাজার। রাজধানীর ঈদবাজারে দেখা যায়নি ক্রেতাদের তেমন ভিড়।
তবে কেউ কেউ এসেছেন, ঈদ উপলক্ষে নতুন ডিজাইন আর দাম পরখ করে দেখতে। অনেকে আবার আত্মীয় স্বজনদের উপহার দেওয়ার জন্য রোজার প্রথমভাগেই কেনাকাটা করছেন । যানজট আর ভিড়ের কথা মাথায় রেখে কেউ কেউ অবশ্য আগেভাগেই ঈদের শপিং সেরে ফেলেছেন। দামও রয়েছে নাগালের মধ্যে। এখন ক্রেতা কম হলেও বিক্রেতারা আশা করছেন, আগামী শুক্রবার থেকে পুরোপুরি জমজমাট হবে ঈদবাজার।