News71.com
 Bangladesh
 09 Jun 16, 12:17 PM
 590           
 0
 09 Jun 16, 12:17 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুর্ধর্ষ ডাকাত জালাল উদ্দিনকে বিপুল পরিমান অস্ত্র ও গুলীসহ গ্রেফতার ।।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুর্ধর্ষ ডাকাত জালাল উদ্দিনকে বিপুল পরিমান অস্ত্র ও গুলীসহ গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুর্ধর্ষ ডাকাত জালাল উদ্দিনকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যা ব। আজ গভীর রাতে কক্সবাজারের মহেশখালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । এসময় তার কাছ থেকে ৬টি এসবিবিএল বন্দুক, ২টি ওয়ান শ্যুটার গান, ১৫টি তাজা গুলি ও ৩৫টি গুলির খোসা উদ্ধার করা হয়।

র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান জানান, জালাল উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ডাকাত। তার নামে ৮টি ডাকাতির মামলা রয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুর্ধর্ষ এ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন