News71.com
 Bangladesh
 09 Jun 16, 12:19 PM
 488           
 0
 09 Jun 16, 12:19 PM

চট্টগ্রামে নগরীতে দ্রুতগামী ট্রাকের চাপায় পুলিশের এএসআই নিহত ।।

চট্টগ্রামে নগরীতে দ্রুতগামী ট্রাকের চাপায় পুলিশের এএসআই নিহত ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীতে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় রুপন নাথ নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ইপিজেড মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ। তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন