
নিউজ ডেস্কঃ সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারি এলাকায় শিপ ইয়ার্ডে যাওয়ার সময় নৌকা ডুবিতে ২ জনের মৃত্যু হয়েছে। নিহত ২ ব্যক্তির নাম মো. আলমগীর ও মোহাম্মদ আনিস । আজ বিকেলে এ ঘটনাটি ঘটে। ২জনের মরদেহ সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয় ।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ জানান, শিপ ইয়ার্ডে যাওয়ার সময় নৌকা ডুবে মারা যাওয়া ২জনকে হাসপাতালে আনা হয়েছে। তিনি জানান, শিপ ইয়ার্ডে যাওয়ার সময় নৌকা উল্টে ডুবে যান তারা। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি ।