News71.com
 Bangladesh
 09 Jun 16, 01:18 PM
 521           
 0
 09 Jun 16, 01:18 PM

রেলওয়ে সম্পত্তির অবৈধ দখলরোধে ৭ বৎসর কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে......

রেলওয়ে সম্পত্তির অবৈধ দখলরোধে ৭ বৎসর কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে......

নিউজ ডেস্ক: রেলওয়ের সম্পত্তি চুরি বা অবৈধভাবে দখল করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের জন্য ওই ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ডের বিধান রেখে সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল, ২০১৬ উত্থাপন করেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। উত্থাপনের পর বিলে আপত্তি তুলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম বলেন, কিছুদিন আগে এই সংসদে রেলওয়ে সম্পত্তি রক্ষণাবেক্ষণে, নিরাপত্তা ও সুরক্ষার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী গঠন, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিষয়ক একটি আইন পাস হয়েছে। ওই আইনে সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও সুরক্ষায় ইন বিল্ড কতগুলো ফরমুলা দেওয়া আছে। সেই ফরমুলার সঙ্গে যে বাহিনী করা হচ্ছে তার মধ্যে সাংঘর্ষিক কিছু বিষয় আছে।

এরপর মন্ত্রী ব্যাখ্যা প্রদান করলে বিলটি পুনারায় ভোটে দিয়ে উত্থাপন করা হয়। বিলটি যাচাই-বাছাই করার জন্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। কমিটিকে ৩০ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।উত্থাপিত বিলে বলা হয়েছে কোনো ব্যক্তি এই আইনের অধীনে অপরাধ সংঘটন করতে সহায়তা করলে তাকে অনধিক ৫ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

কোনো ব্যক্তি এই আইনে অপরাধ করলে তা প্রতীয়মান হলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। গত ২ মে মন্ত্রিসভায় বিলটি অনুমোদন দেওয়া হয়। রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইন, ২০১৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইনটি মূলত ১৯৭৯ সালের। সামরিক শাসনামলের আইনগুলোকে বাংলায় ভাষান্তরের বাধ্যবাধকতা থাকায় এ আইনটি নতুন করে আনা হয়েছে। নতুন আইনে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন