News71.com
 Bangladesh
 09 Jun 16, 02:52 PM
 518           
 0
 09 Jun 16, 02:52 PM

স্কুলছাত্র গিয়াস হত্যা মামলায় গাজীপুরে ৩ জনের ফাঁসি ।।

স্কুলছাত্র গিয়াস হত্যা মামলায় গাজীপুরে ৩ জনের ফাঁসি ।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র গিয়াসউদ্দিন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন ।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের কাপাসিয়ার উপজেলার সালদৈ এলাকার আবদুল হাইয়ের ছেলে আতাউর রহমান, হাশিম উদ্দিনের ছেলে আলম হোসেন ও কফিল উদ্দিনের ছেলে মো. ইউছুফ। গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নিউজ৭১ কে বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন