News71.com
 Bangladesh
 09 Jun 16, 07:22 PM
 483           
 0
 09 Jun 16, 07:22 PM

সারাদেশে ৬ হাজার একর পরিত্যক্ত সম্পত্তি রয়েছে: ভূমিমন্ত্রী

সারাদেশে ৬ হাজার একর পরিত্যক্ত সম্পত্তি রয়েছে: ভূমিমন্ত্রী

নিউজ ডেস্কঃ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সারাদেশে ছয় হাজার ৬৮ দশমিক ৪৬৯৩ একর পরিত্যক্ত সম্পত্তি রয়েছে। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য বেগম রিফাত আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

শামসুর রহমান শরীফ বলেন, বর্তমানে দেশে মোট পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ ছয় হাজার ৬৮ দশমিক ৪৬৯৩ একর। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ে পাঁচ হাজার ৪৬৫ দশমিক ৩৮০৮ একর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ৪৯৩ দশমিক ৩৩৫৪ একর, বাণিজ্য মন্ত্রণালয়ে ৯৩ দশমিক ৮৬০০ একর, শিল্প মন্ত্রণালয়ে দুই দশমিক ৯৪৩২ একর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক দশমিক ৫৫৩৫ একর, তথ্য মন্ত্রণালয়ে দশমিক ২৪২০, ধর্ম মন্ত্রণালয়ে দশমিক ২৫০০ একর, রেলওয়ে মন্ত্রণালয়ে ৮ দশমিক ৯০৪৪ একর এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দুই দশমিক ০০০০ একর।

এসব পরিত্যক্ত সম্পত্তি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ব্যবস্থাপনাধীনে সরকারের দখল ও নিয়ন্ত্রণে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন