
নিউজ ডেস্কঃ নিয়োগপত্র, বেতন ভাতা ও সরকারি সিন্ধান্ত মোতাবেক খোরাকীর দাবিতে ঠাকুরগাঁও হতে ঢাকাগামী হানিফ পরিবহন বন্ধ আছে । এতে করে ভোগান্তিতে পড়েছে ঠাকুরগাঁওয়ের সাধারণ জনগণ। বুধবার সকাল থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও হতে ঢাকাগামী হানিফ পরিবহনের সকল গাড়ি বন্ধ আছে।
হানিফ পরিবহনের ম্যানেজার নারায়ন চন্দ্র জানান, ঠাকুরগাঁও হতে প্রতিদিন ১৪টি গাড়ি ঢাকায় ছেড়ে যায়। কিন্তু ড্রাইভার ও সুপারভাইজারদের বেতন কম হওয়ার কারণে আমরা গাড়ি বন্ধ রাখছি।
ঠাকুরগাঁও মটর পরবিহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহদাৎ হোসেন জানান, এটা আমাদের অনেক আগের দাবি। অন্য গাড়ির তুলনায় হানিফ পরিবহনের বেতন কম। তাই সবার সিদ্ধান্ত মোতাবেক গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। বেতন বাড়ালে আবার গাড়ি চলাচল শুরু হবে।