
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাতনামা (২৫) যুবকের গলাকাটা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম তল্লা রেললাইন সংলগ্ন আবদুল হাইয়ের পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে ফুলপ্যান্ট ও চেক শার্ট ছিল। ধারণা করা হচ্ছে, গত ৮ থেকে ১০ দিন আগে তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।