News71.com
 Bangladesh
 10 Jun 16, 11:33 AM
 490           
 0
 10 Jun 16, 11:33 AM

মাদারীপুরে ট্রাকচাপায় দুজনের মৃত্যু

মাদারীপুরে ট্রাকচাপায় দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক: মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকচাপায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। আজ শুক্রবার সকালে রাজৈর উপজেলার সাধুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া। নিহতরা হলেন উপজেলার নয়াকান্দি গ্রামের পাটখড়ি ব্যবসায়ী সোহরাব মাতব্বর ও ব্যাপারিপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী রাসেল ব্যাপারি। দুর্ঘটনায় তিন পথচারী আহত হলে তাদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, যশোর থেকে একটি মাছবোঝাই ট্রাক মাদারীপুরের মোস্তফাপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোহরাবকে চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে সোহরাব এবং ট্রাকে থাকা রাসেল আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন