News71.com
 Bangladesh
 10 Jun 16, 12:32 PM
 542           
 0
 10 Jun 16, 12:32 PM

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে যুবক আটক

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে যুবক আটক

নিউজ ডেস্কঃ যশোরের কেশবপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে হুমায়ুন কবির (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলা শহর থেকে তাকে আটক করা হয়।

আটক হুমায়ুন কেশবপুর বাজারের সাজঘর নামে একটি ফার্নিচার দোকানের কর্মচারী। তিনি উপজেলার কুশলদিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সাংবাদিকদলর জানান, হুমায়ুনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে আইসিটি আইনে একটি মামলা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন