
নিউজ ডেস্ক: চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের উদ্যোগে বিভিন্ন অভিযান পরিচালনার পর বাজারে নিত্যপণ্যের দামে কিছুটা স্বস্তি এসেছে। দু’দিন আগে ৫৮ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হওয়া চিনি, আজ ৫০ টাকা। ৯৫ টাকার ছোলার দর নেমে এসেছে ৭৫ থেকে ৭৮ টাকায়। জেলা প্রশাসন পরিচালিত বাজার মনিটরিং টিমের টানা অভিযানে স্বস্থি এসেছে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজারে। অভিযানের পরে বাজারের অবস্থা নিয়ে হাটহাজারী বাজারের খুচরা বিক্রেতা ও খাতুনগঞ্জের নিয়মিত ক্রেতা পঞ্চাশোর্ধ মাহবুবুল আলম এভাবেই বলছিলেন।
রোজা শুরুর ১ মাস আগ থেকেই চড়া চট্টগ্রামে পাইকারী ভোগ্যপণ্যের বাজার। এ নিয়ে মাহবুব আলমের চিন্তার শেষ ছিলোনা, কেননা খুচরা পর্যায়ে বেশি দামে পণ্যে করতে তাকে পরতে হচ্ছে নানা সমস্যায়।
তবে গতকাল (বৃহস্পতিবার) শহর থেকে ফিরে তার সে মেজাজ আর নেই। কেননা জেলা প্রশাসন পরিচালিত বাজার মনিটরিং টিমের টানা অভিযানে স্বস্থি এসেছে বাজারে। এক ধাক্কাতেই পাইকারীতে চিনির দাম কমেছে প্রায় ৯ টাকা। কমেছে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে থাকা ছোলারও। পূর্ব ঘোষণা অনুযায়ী রমজানের প্রথম দিন থেকেই অভিযান শুরু করে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। পাইকারী ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জ, কাজীরদেউড়ি, রেয়াজউদ্দিন বাজারসহ নগরীর বিভিন্ন বাজারে টানা অভিযান চালাচ্ছে বেশ কয়েকটি বাজার মনিটরিং টিম।
এরই মধ্যে খাতুনগঞ্জে একটি চিনি বিক্রেতা প্রতিষ্ঠানকে বেশি মুনাফা করার দায়ে ২০ লাখ টাকা জরিমানাসহ গত দুদিনে নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মোট ২৩ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং টিম। জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমকে আমরা সব ধরনের সহযোগিতা দেব।’