News71.com
 Bangladesh
 10 Jun 16, 12:54 PM
 540           
 0
 10 Jun 16, 12:54 PM

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৩০ লাখ ভারতীয় রুপিসহ আটক ২ বাংলাদেশী...

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৩০ লাখ ভারতীয় রুপিসহ আটক ২ বাংলাদেশী...

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা বহনের দায়ে আবুল বাশার নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় আবুল বাশারের সহযোগী আরও একজনকে আটক করা হয় ।

আজ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে শারজাহ হয়ে পাকিস্তান থেকে সকাল ৯টার দিকে শাহজালালে এসে পৌঁছায় আবুল বাশার। গোপন সূত্রের ভিত্তিতে তার লাগেজ তল্লাশি করে প্রায় ১ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয় ।

পরে আবুল বাশারের দেওয়া তথ্যানুযায়ী, বিমানবন্দরের বাইরে গাড়িতে অবস্থানরত তার এক সহযোগীকেও আটক করা হয়। ২ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন