
নিউজ ডেস্ক: রাষ্ট্রদূত ও মিশন প্রধান পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। জার্মানি, মিশর, পর্তুগাল, ফিলিপাইনে নতুন রাষ্ট্রদূত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল পদে পরিবর্তন করা হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের তিনটি গুরুত্বপূর্ণ উইং এ নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রালয় সূত্র থেকে যাই, বর্তমানে পর্তুগালে রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদকে জার্মানিতে রাষ্ট্রদূত পদে বদলি করা হয়েছে। জার্মানিতে রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার মিশরে রাষ্ট্রদূত পদে বদলি হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্যাসিফিক) রুহুল আলম সিদ্দিককে পর্তুগালে রাষ্ট্রদূত পদে বদলি করা হয়। চিফ অব প্রটোকল আসাদ আলম সিয়ামকে ফিলিপাইনে রাষ্ট্রদূত পদে বদলি করা হয়েছে। নতুন চিফ অব প্রটোকল হবেন সৌদি আরবের জেদ্দায় কর্মরত কনসাল জেনারেল শহীদুল করিম। মিশরে বর্তমানে রাষ্ট্রদূত ওয়াহিদুর রহমান ও ফিলিপাইনে রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব) জন গোমেজের চাকরির মেয়াদ সহসাই শেষ হচ্ছে।
তিন নতুন ডিজি।। পররাষ্ট্র মন্ত্রণালয়েল দক্ষিণ এশিয়া, ইউরোপ ও অর্থনৈতিক বিষয়ক উইং-এর নতুন তিনজন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেয়া হয়েছে। দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক মনোয়ার হোসেনকে একই উইং-এর ডিজি, ইউরোপ উইং-এর পরিচালক খোরশেদ আলম খাস্তগীরকে একই উইং-এর ডিজি ও ডেপুটি চিফ অব প্রটোকল মনিরুল ইসলামকে অর্থনৈতিক বিষয়ক উইং এর ডিজি পদে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে ডিজি (দক্ষিণ এশিয়া) তারেক মো: আরিফুল ইসলাম নিউইয়কে বাংলাদেশের স্থায়ী মিশন উপ স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হন।