News71.com
 Bangladesh
 10 Jun 16, 06:35 PM
 526           
 0
 10 Jun 16, 06:35 PM

মুহাম্মদ আলীকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় স্মরণসভা অনুষ্ঠিত ....

মুহাম্মদ আলীকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় স্মরণসভা অনুষ্ঠিত ....

নিউজ ডেস্ক: ক্রীড়াঙ্গনের সর্বকালের সেরা বীর মুহাম্মদ আলীকে শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা করেছে শিল্পীত নামে একটি সংগঠন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার হলে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওসমান গনি।

তার জীবন ও কর্ম নিয়ে আয়োজিত এ স্মরণসভায় বক্তব্য রাখেন চিত্রনায়িকা নূতন, কবি মতিন বৈরাগী, প্রিয়তী পুষ্প প্রমুখ।

বিশ্বের সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী গত শনিবার (০৪ জুন) সকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুহাম্মদ আলী ১৯৭৮ সালে বাংলাদেশ সফর করেন। সারাবিশ্বের মতো বাংলাদেশেও রয়েছে তার কোটি কোটি ভক্ত। তাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই মুষ্টিযোদ্ধা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন