News71.com
 Bangladesh
 11 Jun 16, 01:22 AM
 529           
 0
 11 Jun 16, 01:22 AM

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় মেঘনা সেতুর উপর কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার যাত্রী এক পুলিশ সদস্যর স্ত্রী ও লেগুনার ড্রাইভার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কুমিল্লায় কর্মরত পুলিশ সদস্য নেপাল রায়ও । আহত নেপাল রায়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চাঁদপুরের হাইমচর এলাকার নৌ-ফাঁড়িতে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ।

আজ বিকেল ৬ টার দিকে গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড সংলগ্ন মেঘনা সেতুর উপর এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- দুর্ঘটনা কবলিত লেগুনার চালক শাহনাজ মিয়া ও আহত পুলিশ সদস্য নেপাল রায়ের স্ত্রী শিল্পী রায়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, শিল্পি রায়কে নারায়গঞ্জের সোনারগাঁও এলাকায় চিকিৎসা জন্য নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। সে ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আহত পুলিশ সদস্য নেপাল চন্দ্র রায়ের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের দাস পাড়া এলাকায় ।

উপজেলার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, দ্রুত গতির একটি কাভার্ডভ্যান পেছন থেকে যাত্রীবোঝাই লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত ডাক্তার লেগুনার চালক শাহনাজ মিয়া ও পুলিশ সদস্যের স্ত্রী শিল্পী রায়কে মৃত ঘোষণা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন