News71.com
 Bangladesh
 11 Jun 16, 01:25 AM
 507           
 0
 11 Jun 16, 01:25 AM

গাজীপুরে চাঁদা না দেয়ায় পুলিশকে কুপিয়েছে সন্ত্রাসীরা

গাজীপুরে চাঁদা না দেয়ায় পুলিশকে কুপিয়েছে সন্ত্রাসীরা

নিউজ ডেস্ক: গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পুলিশের এক কনস্টেবলকে গতকাল শুক্রবার দুপুরে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাঁর নাম মো. খলিলুর রহমান। তিনি জয়দেবপুর থানায় কর্মরত আছেন।

পারিবারিক সূত্র জানায়, তাঁর মেয়ের জামাতা কাজল মিয়ার কাছে সন্ত্রাসীরা সম্প্রতি এক লাখ টাকা চাঁদা দাবি করে। খবর পেয়ে মেয়ের বাড়ি যাওয়ার পথে ওই দুর্বৃত্তরা কনস্টেবল খলিলের পথ আটকে তাঁর কাছেও চাঁদা চায়। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে সন্ত্রাসীরা খলিলের বাঁ হাতে চাপাতির কোপ দিয়ে পালিয়ে যায়।

চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান গতকাল রাত আটটায় প্রথম আলোকে বলেন, ঘটনার ব্যাপারে শুনলেও লিখিত কোনো অভিযোগ পাননি তিনি। প্রকৃত ঘটনা জেনে ব্যবস্থা নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন