News71.com
 Bangladesh
 11 Jun 16, 01:51 AM
 487           
 0
 11 Jun 16, 01:51 AM

আগুন সন্ত্রাস ,মানুষ পোড়ানোর ঘটনা আড়াল করতেই হত্যাকাণ্ড চালানো হচ্ছে ।। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

আগুন সন্ত্রাস ,মানুষ পোড়ানোর ঘটনা আড়াল করতেই হত্যাকাণ্ড চালানো হচ্ছে ।। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

নিউজ ডেস্ক :ক্ষমতা দখলের জন্য খালেদা জিয়া 'উম্মাদ' হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, এ জন্য দেশের রাজনৈতিক ও সাংবিধানিক স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন তিনি (খালেদা)। শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দেশে সাম্প্রতিক ঘটে যাওয়া গুপ্তহত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতার প্রমাণ সরকারের রয়েছে উল্লেখ করে ইনু বলেন, খালেদা জিয়া ও তার সহযোগীরা আগুন সন্ত্রাস, মানুষ পোড়ানোর ঘটনা আড়াল করতেই এ পথ বেছে নিয়েছে।

খালেদা জিয়া একটি সাম্প্রদায়িক জোটের নেতৃত্ব দিচ্ছেন মন্তব্য করে তথ্যমন্ত্রী ইনু বলেন, ক্ষমতা দখলের জন্য খালেদা জিয়া উন্মাদ-পাগল হয়ে গেছেন।

গুপ্তহত্যার সঙ্গে সরকার জড়িত আছে- খালেদা জিয়ার এ বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, সরকারকে দোষারোপ করে লাভ নেই। মানুষ পোড়ানো, আগুন সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট গ্রেপ্তার হওয়া ৬০০ জনের মধ্যে ৯৯ শতাংশই বিএনপি-জামায়াতকর্মী।

মতবিনিময় সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনসহ চট্টগ্রামের জাসদ নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন