News71.com
 Bangladesh
 11 Jun 16, 01:52 AM
 523           
 0
 11 Jun 16, 01:52 AM

পাকিস্তানি দোসরদের হাতে এখন চাপাতি আর বন্দুক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম

পাকিস্তানি দোসরদের হাতে এখন চাপাতি আর বন্দুক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, ‘পাকিস্তানের এজেন্ট বা দালালরা যারা এদেশে আছেন, তাদের মাধ্যমে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে ১৯৯৬ পর্যন্ত ধারাবাহিক হত্যাকাণ্ড চালানো হয়েছিল। তারা হত্যাকে একটা আর্টে পরিণত করেছিল। যাকে আমি বলি, আর্ট অব কিলিং। কীভাবে হত্যা করতে হবে, কত দ্রুত করতে হবে, হত্যা করে কীভাবে পালিয়ে যেতে হবে এ সমস্ত কাজে তারা পারদর্শী হয়ে উঠছিল। যেগুলো করতো আল-বদর, আল-শামস বাহিনী।

সেই ধারাতে ২০০১ থেকে ৬ পর্যন্ত যতগুলো আক্রমন হয়েছে সব একই রকমের।’ শুক্রবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, ‘তখন আমরা জানতাম, শিবির এবং জামায়াত হল একে অপরের ছত্রছায়া। আর ওই জামায়েতের শক্তি হল বিএনপি। এরা সবসময় এক সঙ্গে কাজ করতো। আর শিবির এবং ছাত্রদল এদের মধ্যে আমি খুব একটা পার্থক্য দেখি না। তাদের মধ্যে মানুষ মারার যে আর্ট ছিল, রগ কাটা এর মধ্যে একটি। কারণ, তারা জানতো কোন রগটি কাটলে মানুষ দ্রুত মারা যায়। তারপর আস্তে আস্তে বোমাবাজি।’ এইচটি ইমাম আরো বলেন, ‘২০০৬ সালে তাদের স্লোগান ছিল ‘মরলে শহীদ বাঁচলে গাজী’।

তারপর এটা ২০১৩ সালে রূপ নিয়েছে হেফাজতে ইসলামে। ওখান থেকে লেজ গুটিয়ে চলে গেলেও এখন তারা নিয়েছে ভিন্ন পথ। কারণ, যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, যারা সমাজের শত্রু, মানুষের শত্রু এরা কখনো শোধরাবার নয়। এরা ওই স্লোগানেই বিশ্বাসী। আর তাই তারা তাদের অস্ত্র আরো শাণিত করেছে। এখন তাদের হাতে চাপাতি আর বন্দুক। আর এ পদ্ধতিতে প্রত্যেকটি জায়গাতে একই কায়দায় হত্যা করা হচ্ছে। এরা এমন কৌশল বের করেছে যে, কত দ্রুত হত্যা করা যায়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন