News71.com
 Bangladesh
 11 Jun 16, 11:24 AM
 488           
 0
 11 Jun 16, 11:24 AM

ময়মনসিংহে শিবিরের সাধারণ সম্পাদকসহ ১২ জন গ্রেপ্তার....

ময়মনসিংহে শিবিরের সাধারণ সম্পাদকসহ ১২ জন গ্রেপ্তার....

নিউজ ডেস্ক: ময়মনসিংহ শহর শিবিরের সাধারণ সম্পাদক আশরাফুর আলমসহ (২০) সন্দেহভাজন আরো ১১ জনকে আটক করেছে কোতোয়ালি পুলিশ। শুক্রবার রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের সানাকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন দুটি ছাত্রবাস থেকে তাদের আটক করা হয়। আটক সন্দেহভাজন ১১ জন হলেন রাফিম , মারুফ , শুভ , মাহফুজ , আব্দুল কাদের , মুরাদ , জয় , সুজাত , অলিউল্লাহ , দুর্জয় ও শামীম।

কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, আটক নেতাকর্মীদের মধ্যে আশরাফুর আলম শিবিরের নেতা বাকিরা সন্দেহভাজন। আশরাফুর আলমের নিয়ন্ত্রণাধীন একটি ছাত্রাবাস থেকে জিহাদি বই, জামায়াত-শিবিরের ব্যানার ও পোস্টারসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন