News71.com
 Bangladesh
 11 Jun 16, 11:34 AM
 524           
 0
 11 Jun 16, 11:34 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ.....

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ.....

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর গত ২০০৮ সালের ১১ই জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। সেনা সমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ই জুলাই ভোরে ধানমণ্ডির বাসভবন থেকে শেখ হাসিনা গ্রেফতার হন ।

গ্রেফতারের পর প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার নিয়ে আটক রাখা হয়। এ সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তখন তার চিকিৎসকরা তাকে বিদেশে চিকিত্সার জন্য পরামর্শ দেন। আওয়ামী লীগসহ অন্য সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আজ দলের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাত করে তাকে অভিনন্দন জানাবেন। দুপুরে বিভিন্ন মসজিদে শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল হবে। এদিকে দিবসটি উপলক্ষে যুবলীগ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সকাল ৮টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিকালে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন