
নিউজ ডেস্ক: সারাদেশে সাঁড়াশি অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩৭ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে পুলিশ হেডকোয়াটার্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ২৭ জন, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) ৭জন এবং অন্যান্য আরও ৩ জঙ্গিসহ মোট ৩৭ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে একটি বন্দুক, ৫০০ গ্রাম গান পাউডারসহ ১৫ টি ককটেল উদ্ধার করা হয়।