News71.com
 Bangladesh
 11 Jun 16, 02:02 PM
 667           
 0
 11 Jun 16, 02:02 PM

আবহাওয়ার সংবাদ: আগামি ২৫ জুন পর্যন্ত কম-বেশি বৃষ্টির সম্ভবনা.....

আবহাওয়ার সংবাদ: আগামি ২৫ জুন পর্যন্ত কম-বেশি বৃষ্টির সম্ভবনা.....

নিউজ ডেস্ক: রোদ-বৃষ্টির খেলায় আগামী ক'দিন বৃষ্টিরই প্রাধান্য। এবার মৌসুমি বায়ু খানিক আগেভাগে চলে আসায় বর্ষার ঝিরিঝিরি বৃষ্টি জৈষ্ঠ্যের শেষ ভাগ থেকেই দেশব্যাপী জেঁকে বসেছে। যা অব্যাহত থাকবে আগামী ২৫ জুন শনিবার পর্যন্ত।

আগামী এ ক'দিন দেশব্যাপী বিভিন্নস্থানে থেমে-থেমে কম-বেশি বৃষ্টি হবে। মাঝারি ও ভারি বৃষ্টির এই সময়ে তাপমাত্রাও কমে আসবে, দূর হবে রোদের প্রভাবও।এতে এবার রমজানে তীব্র দাবদাহ থেকে মুক্তি পাবেন রোজাদাররা। বৃষ্টিভেজা শীতল আবহাওয়ায় রোজার দিনগুলো হবে আরও স্বস্তির। লঘুচাপের প্রভাবে যেখানে যেখানে বৃষ্টি হবে সেখানে ঝোড়ো বাতাসসহ বজ্রপাতেরও শঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, পশ্চিমা বাতাসের প্রভাবে দেশের নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সমুদ্রবন্দরে রয়েছে ৩ নম্বর সংকেত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন