News71.com
 Bangladesh
 11 Jun 16, 10:46 PM
 481           
 0
 11 Jun 16, 10:46 PM

বাগেরহাটে বজ্রপাতে দুজন নিহত

বাগেরহাটে বজ্রপাতে দুজন নিহত

নিউজ ডেস্ক: বাগেরহাটে বজ্রঘাতে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে বাগেরহাটের মোল্লাহাট এবং মোরেলগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-বাগেরহাটের রামপাল উপজেলার মানিক নগর গ্রামের ইনছান শেখের ছেলে আজম শেখ এবং মোরেলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের ইউনুস খানের ছেলে আলামীন খান । আজম শেখ দিন মজুর আর আলামীন পেশায় কৃষক ছিলেন।

এ বিষয়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রফিকুল ইসলাম গাজী জানান, আজ শনিবার দুপুরে বৃষ্টির সময় আকস্মিক বজ্রাঘাতে আহত আজম শেখ ও খান জাহান আলী নামে দুই দিনমজুরকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের মধ্যে আজম শেখ ঘটনাস্থলেই মারা যান।

অপর আহত খান জাহান আলীকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, মোরেলগঞ্জ উপজেলার চিংড়িখালী ইউনিয়নের পুর্ব চন্ডিপুর গ্রামের মাঠে কৃষি কাজ করার সময় আকস্মিক বজ্রাঘাতে আল আমীন নামে এক কৃষক নিহত হয় এবং মধু শেখ (৬৫) নামে অপর একজন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন