News71.com
 Bangladesh
 11 Jun 16, 10:55 PM
 489           
 0
 11 Jun 16, 10:55 PM

পিরোজপুরে ইয়াবাসহ দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ

পিরোজপুরে ইয়াবাসহ দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ

নিউজ ডেস্ক: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রব সিকদার (২৫) ও রাসেল সরদার (২২) নামে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার চরখালী গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ওই দুই মাদকসেবীর নিকট মজুদকৃত ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত বখাটে মাদকসেবী রব নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের চরখালী গ্রামের মৃত কাসেম সিকদারের ছেলে ও রাসেল একই গ্রামের শাহ আলম সরদারের ছেলে।থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে ভাণ্ডারিয়ার চরখালী সড়কের গোলচত্বর এলাকায় দুই বখাটে মাদকসেবী মাদক সেবন করছিল।

এসময় স্থানীয় ইউপি সদস্য মো. মনির হোসেনের নেতৃত্বে স্থানীয় জনতা মিলে তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে দুই মাদকসেবিকে গ্রেপ্তার করে। পরে তাদের সঙ্গে মজুদকৃত ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেপ্তারকৃত দুই মাদকসেবিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন