News71.com
 Bangladesh
 12 Jun 16, 12:32 AM
 501           
 0
 12 Jun 16, 12:32 AM

পুলিশের সাঁড়াশি অভিযানে নীলফামারী থেকে ৩ জামায়াত-শিবির কর্মী আটক

পুলিশের সাঁড়াশি অভিযানে নীলফামারী থেকে ৩ জামায়াত-শিবির কর্মী আটক

নিউজ ডেস্ক: জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে নীলফামারীর ডোমারে ৩ জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ডোমার পৌরসভার কাজীপাড়া গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে জামায়াত কর্মী মো. সাইফুল ইসলাম (৪৫), ভোগডাবুড়ি ইউনিয়নের মো. আবু তাহেরের ছেলে শিবির কর্মী মো. মাসুদ রানা (২৮) ও পৌরসভার ডাঙ্গাপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. নুরজ্জামান (২৫)।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন জানান, নাশকতা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বিশেষ এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন