News71.com
 Bangladesh
 12 Jun 16, 01:49 AM
 550           
 0
 12 Jun 16, 01:49 AM

পারিবারিক কলহের জেরে খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন

পারিবারিক কলহের জেরে খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন

নিউজ ডেস্ক: পারিবারিক কলহের জের ধরে খুলনা মহানগরীতে আয়শা সিদ্দিকা টুকটুকি (১৯) নামে এক গৃহবধূকে খুন করেছে স্বামী। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া মওলার বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খুনের সাথে জড়িত সন্দেহে ওই গৃহবধূর স্বামী নূরুন্নবীকে (২৪) গ্রেফতার করেছে। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

টুকটুকির বাবা মেহনাজ মুন্না জানান, ইফতারির ৫-৬ মিনিট আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। টুকটুকির স্বামী নুরুন্নবী সৌদিআরব প্রবাসী। গত সপ্তাহে দেশে ফিরে নিজ বাড়ি গোপালগঞ্জের বাড়িতে ছিল। গত বৃহস্পতিবার সে খুলনায় আসে। টুকটুকি স্বামী নূরুন্নবীকে নিয়ে বাড়ির পাশে মামা আরিফের বাড়িতে যায়। সেখানে দোতলার ছাদের ওপর টুকটুকিকে খুন করা হয়।

টুকটুকির বোন জান্নাতুল মাওলা তমা জানায়, মামা আরিফের বাড়িতে টুকটুকির সঙ্গে সেও গিয়েছিল। সেখানে তার বোন ও দুলাভাই তর্কে জড়িয়ে পড়ে।এক পর্যায়ে দুলাভাই নূরুন্নবী পার্সোনাল কথা বলবে এই বলে আমাকে বাড়ি পাঠিয়ে দেয়। এর কিছুক্ষণ পর নূরুন্নবী বাড়িতে এসে জানায় সে টুকটুকিকে মেরে ফেলেছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ইট দিয়ে মাথা থেতলে টুকটুকিকে হত্যা করা হয়েছে। ঘাতক স্বামী নূরুন্নবীকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন